পেঁচা কুকুরে বন্ধুত্ব! - The News Lion

পেঁচা কুকুরে বন্ধুত্ব!

 


দি নিউজ লায়ন;  পেঁচা কুকুরে বন্ধুত্ব! বিশ্বাসযোগ্যই মনে হয় না, তা না হলে কী হবে, তাদের মধ্যে যে বন্ধুত্ব তাকে শুধু বন্ধুত্ব বললে ভুল হবে, বলা চলে ঘনিষ্ঠ বন্ধুত্ব বা বেস্ট ফ্রেন্ড! পেঁচাটির নাম নুসা আর কুকুরটির নাম ইলোনা। ইলোনা প্রতিদিন নুসাকে দেখতে যায়। শুধু চোখের দেখা সাক্ষাৎ নয়, ঠোঁটে ঠোঁট ছুইয়ে তারা মনের ভালোবাসাও প্রকাশ করে।


 অদ্ভুত অঙ্গভঙ্গি করে ইশারায় কি কথাও যেন বলে তারা!  কুকুরটির মালিক একদিন সহসাই আবিষ্কার করে ফেললেন তাদের বন্ধুত্বের খবর। একদিন তার খেয়াল হলো, ইলোনা প্রতিদিন কোথায় যেন ঘুরতে যায়। ঘটনা বুঝতে একদিন তিনি তার কুকুরের পিছু নিয়ে দেখতে পান সে ওই পেঁচাটির দিকে এগিয়ে যাচ্ছে ।


 তিনি ভেবেছিলেন হয়তো পেঁচাটিকে ধরার জন্য কুকুরটি এগিয়ে যাচ্ছে, কিন্তু না, তিনি দেখলেন ইলোনা বেশ আবেগ ভরে নুসার মুখে আদর করছে। এরপর মুখ নাড়িয়ে নানারকম শব্দ করছে। কিছুক্ষণ এভাবে চলার পর কুকুরটি বিদায় নিল। আর নুসা মন খারাপ করে বসে থাকল! কুকুরের মালিক পরেরদিনও একই ঘটনা লক্ষ্য করলেন, তখন আর বুঝতে বাকি থাকল না নুসা আসলে তার কুকুরের শ্রেষ্ঠ বন্ধু। পেঁচা এবং কুকুরের এই অসাধারণ বন্ধুত্ব মন কেড়েছে অনেকেরই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.